Sylhet Today 24 PRINT

এবার আসছে ক্যামেরাযুক্ত সানগ্লাস

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৬

মেসেজিং অ্যাপ্লিকেশন প্রতিষ্ঠান স্ন্যাপচ্যাট এবার ক্যামেরাযুক্ত সানগ্লাস বাজারে আনার ঘোষণা দিয়েছে। এই সানগ্লাসকে বলা হচ্ছে ‘স্পেকটেকলস’। এর দাম হবে ১৩০ মার্কিন ডলার। এটি দিয়ে একবারে ৩০ সেকেন্ড করে ভিডিওচিত্র ধারণ করা যাবে।

মেসেজিং অ্যাপ্লিকেশনের পাশাপাশি কোম্পানির পুনঃ নামকরণ করেছে স্ন্যাপচ্যাট। প্রতিষ্ঠানটির বর্তমান নাম স্ন্যাপ ইনকরপোরেশন। মেসেজিং অ্যাপ্লিকেশনের বাইরে প্রযুক্তিপণ্যের দুনিয়ায় পা রাখল প্রতিষ্ঠানটি। স্ন্যাপের বিবৃতিতে বলা হয়েছে, শুরুতে সীমিত সংখ্যক সানগ্লাস বাজারে ছাড়া হবে।

তথ্যসূত্রঃ ওয়াল স্ট্রিট জার্নাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.