Sylhet Today 24 PRINT

২১ অক্টোবর থেকে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে: বিটিসিএল

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৬

২১ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে ২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ইন্টারনেট সার্ভিস সাময়িক বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিটিসিএল’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিটিসিএল এর বিজ্ঞপ্তির সূত্র উল্লেখ করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, সাবমেরিন ক্যাবলের সিঙ্গাপুর প্রান্তের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই বিঘ্ন ঘটতে পারে।

ওই সময়ে বিটিসিএলের গ্রাহকদের ইন্টারনেট সার্ভিস বিকল্প ব্যবস্থায় চালু রাখার ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিটিসিএল কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.