Sylhet Today 24 PRINT

যেভাবে স্মার্টফোনের গতি বাড়াবেন

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৭

থার্ড জেনারেশন (থ্রিজি) ইন্টারনেটের গতি কম হলে অনেক প্রয়োজনীয় কাজই ঠিকমত করা যায় না। এছাড়া এ সমস্যাটি ইন্টারনেট ব্যবহারকারীদের মন ও মেজাজ দুটোই খারাপ করে দেয়। যে কারণে বিষয়টির দিকে বাড়তি নজর দেওয়া প্রয়োজন। একজন ব্যবহারকারী চাইলে নিজে থেকেও এ সমস্যাটি কমিয়ে আনতে পারেন। সেক্ষেত্রে তাকে কিছু কৌশল অনুসরণ করতে হবে।

এগুলো হলো-সঠিক ব্রাউজার নির্বাচন
আপনি যে ব্রাউজার দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন সেটার প্রতি সচেতন হতে হবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল ক্রোম ভালো একটি ব্রাউজার। এছাড়া অপেরা ম্যাক্সও বেশ ভালো। ব্যবহারকারী কী ধরনের অ্যাপ চালাচ্ছে, কোন অ্যাপটি বেশি ইন্টারনেট ব্যয় করে এ বিষয়গুলো ভালোভাবে ব্যবস্থাপনা করে থাকে অপেরা ম্যাক্স।

ব্রাউজারে ইমেজ নিষ্ক্রিয় করে দেওয়া
গতিময় ইন্টারনেট সংযোগ পেতে ব্রাউজারকে টেক্সট অনলি মোডে রাখাই সবচেয়ে ভালো। গুগল প্লে-স্টোরে যেসব ব্রাউজার আছে সেগুলোতে সরাসরি এ ফাংশন থাকে না। তবে সেটিংস অপশন থেকে কাজটি সহজেই করে নেওয়া যায়। আপনি যখন ব্রাউজারকে টেক্সট অনলি মোডে নিয়ে আসবেন তখন এতে আর কোনও ইমেজ যুক্ত হবে না। ফলে পেজটিও ভারী হওয়া থেকে বিরত থাকবে। যে কারণে ইন্টারনেটের গতি বাড়বে।

অপ্রয়োজনীয় অ্যাপ আন-ইনস্টল করে দেওয়া
ফোনে যেসব অপ্রয়োজনীয় অ্যাপ থাকবে সেগুলো আন-ইনস্টল করে দেওয়াই ভালো। কারণ এগুলো স্মার্টফোনের অনেক জায়গা নষ্ট করে। পাশাপাশি পুরো ডিভাইসটির কার্যক্ষমতা কমিয়ে দেয়। যে কারণে ইন্টারনেটের গতিও কমে যেতে পারে। তাই ভালো গতি পেতে অতিরিক্ত অ্যাপ স্মার্টফোন থেকে সরিয়ে দিতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.