Sylhet Today 24 PRINT

আবহাওয়ার খবর পাওয়া যাবে অ্যাপের মাধ্যমে

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৭

মোবাইল প্লাটফর্মে আনা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের দৈনন্দিন আবহাওয়া সেবা সম্পর্কিত তথ্য।

বাসস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তাঁর কার্যালয়ে এ সেবা উদ্বোধন করেছেন।

অ্যানড্রয়েড মোবাইল ফোনে এ সেবা পাওয়া যাবে। প্রথমে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এজন্য গুগল প্লে-স্টোরে গিয়ে 'BMD Weather app' লিখে সার্চ দিতে হবে। অ্যাপটি চালানো যাবে অ্যানড্রয়েডের ৪.১ থেকে পরবর্তী যেকোন ভার্সনেই।

এই অ্যাপটির মাধ্যমে যেকোন জায়গা থেকে যেকোন সময় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়ার খবর পাওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.