Sylhet Today 24 PRINT

আমার এমপিতে সাংসদ মজিদ খানের ‘অ্যাম্বাসেডর’ সুমন

বানিয়াচং প্রতিনিধি  |  ১২ ফেব্রুয়ারী, ২০১৭

জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যকার সংযোগ স্থাপনকারী ওয়েবসাইট 'আমার এমপি ডট কম'-এ অ্যাম্বাসেডর বা স্বেচ্ছাসেবক হিসাবে রায়হান উদ্দিন সুমনকে নিয়োগ দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরিগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

সাংসদ আব্দুল মজিদ খান তার অফিসিয়াল প্যাডে শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাঁর সংসদীয় আসন-২৪০, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরিগঞ্জ) আসনের উন্নয়ন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে উপস্থাপন করার উপযুক্ত বলে সুপারিশ পত্রটি সুমনের হাতে তুলে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আমার এমপি ডটকমের সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট যুক্তরাজ্য প্রবাসী ইঞ্জিনিয়ার সুশান্ত দাস গুপ্ত।

উল্লেখ্য, সংসদ সদস্যদের সাথে সহজ যোগাযোগ স্থাপনের লক্ষে কাজ করছে 'আমার এমপি ডটকম'। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপিদের সার্বিক কর্মকাণ্ডের খোঁজ রাখতে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জনপ্রতিনিধিদের সাথে জনসাধারণের যোগাযোগকে আরও সহজতর করে তুলতে নেওয়া হয়েছে এ উদ্যোগ।

এই ওয়েবসাইটের মাধ্যমে 'আমার এমপি ডটকমে' গিয়ে নির্বাচনী এলাকার সাধারণ নাগরিক সংসদ সদস্যদের প্রশ্ন করার সুযোগ পাবেন। আর প্রশ্নকারীর উত্তর দিতে সাহায্য করবেন 'আমার এমপি ডট কমের' একজন অ্যাম্বাসেডর। মূলত অ্যাম্বাসেডরগণ আমার এমপি ডট কম কর্তৃপক্ষের প্রতিনিধি হয়ে সংশ্লিষ্ট সংসদীয় আসনে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.