Sylhet Today 24 PRINT

নতুন ল্যাপটপ বাজারে আনছে মাইক্রোসফট

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০১৭

সারফেস বুক ২ নামের একটি ল্যাপটপ বাজারে আনতে পারে মাইক্রোসফট।

এ বছরের এপ্রিল মাস নাগাদ সারফেস ব্র্যান্ডের ওই পণ্যটি বাজারে পাওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ডেটাকেবল ডিসপ্লেযুক্ত সারফেস বুক ল্যাপটপ এনে সবাইকে চমকে দিয়েছিল মাইক্রোসফট। তবে এবারে ট্যাবলেট কম্পিউটারের ওই ফিচারটি সারফেস ২-এ থাকছে না। এটি হবে পুরোপুরি ল্যাপটপ।

এতে থাকবে সাড়ে ১৩ ইঞ্চি মাপের ডিসপ্লে। আগের সারফেস বুকের চেয়ে এবার নকশাতেও পরিবর্তন আনবে মাইক্রোসফট। নতুন এই সারফেস বুকের দাম হতে পারে ১ হাজার মার্কিন ডলার।
তথ্যসূত্র: দ্য ভার্জ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.