Sylhet Today 24 PRINT

ইনবক্সে জাকারবার্গের নামে ভুয়া বার্তা, বিভ্রান্ত ফেসবুক ব্যবহারকারীরা

সোশ্যাল মিডিয়া ডেস্ক  |  ১৭ এপ্রিল, ২০১৭

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের নাম উল্লেখ করে আসা একটি বার্তা (ম্যাসেজ) নিজের ইনবক্সে পাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা। বার্তায় লেখা- 'ফেসবুকে আপনি সক্রিয় ব্যবহারকারী নাকি সক্রিয় ব্যবহারকারী নন- তা যাচাই করার জন্য আমরা এই মেসেজটি পাঠাচ্ছি। আপনি যদি ফেসবুকে সক্রিয় হয়ে থাকেন, তাহলে সক্রিয়তার প্রমাণ দেওয়ার জন্য মেসেজটি কপি করে আরো ২৫ জনকে পাঠান। দুই সপ্তাহের মধ্যে এই মেসেজটি ২৫ জনকে না পাঠালে বন্ধ হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট।'

১৬৫ শব্দের এই বার্তা মার্ক জাকারবার্গের নির্দেশ বলে উল্লেখ করা হয়েছে। অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট হারানোর ভয়ে আরো ২৫ জনকে বার্তাটি কপি করে পাঠাচ্ছেন।

কিন্তু এই বার্তাটি আসলে সম্পূর্ণ ভুয়া। ফেসবুক কর্তৃপক্ষ এমন কোনো বার্তা পাঠাচ্ছে না। ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট বন্ধের অভিযানের সুযোগ নিয়ে অন্যকে অযথা ভয় পাইয়ে দেওয়ার জন্যই এটি ছড়ানো হচ্ছে। বার্তাটি ফেসবুক ব্যবহারকারীদের কাছে আসছে তাদের কোনো বন্ধুর মাধ্যমেই। বার্তাটি পেয়ে অনেকে বিরক্ত হচ্ছেন, আবার অনেকে বিশ্বাস করে হচ্ছেন বিভ্রান্ত।

বার্তাটি কোনো ভাইরাসও নয়। অন্যকে বিরক্ত করার উদ্দেশেই এই মেসেজ ফেসবুকে ছড়ানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.