Sylhet Today 24 PRINT

আসছে টেন্ডুলকারের নামে স্মার্টফোন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৭

শচীন টেন্ডুলকার নামটিই একটি ব্র্যান্ড। বিজ্ঞাপনে তাঁকে আর তাঁর নামের খ্যাতিকে ব্যবহার করে বাজার মাত করেছে অনেক পণ্য। এবার সেই টেন্ডুলকারের নামে বাজারে আসছে স্মার্টফোন।

ভারতের কিংবদন্তি এই ক্রিকেটারের নামে ফোনটি বাজারে আসছে আগামী বুধবার। স্মার্টফোনটির নাম দেওয়া হয়েছে এসআরটি ডট ফোন। এসআরটি দিয়ে বোঝানো হয়েছে শচীন রমেশ টেন্ডুলকার।

ক্রিকেটকে বিদায় জানানোর পর নিজেকে নানা কাজে যুক্ত করেছেন টেন্ডুলকার। ফোনের সঙ্গে নিজের নাম এই দ্বিতীয়বার যুক্ত করলেন লিটল মাস্টার। এর আগে নিজেই এনেছিলেন টিফোন।

তবে টেন্ডুলকারের নামে বাজারে আসতে যাওয়া এসআরটি ডট ফোনের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। কোথায় পাওয়া যাবে, মূল্য কত হবে সে বিষয়েও কিছু জানানো হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.