Sylhet Today 24 PRINT

ঈদে হুয়াওয়ের উপহারে সাকিবের স্বাক্ষর

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৭

আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে স্মার্টফোন ক্রেতাদের জন্য বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের স্বাক্ষর করা উপহার পাওয়ার সুযোগ আনলো স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। সঙ্গে থাকছে দেশের অন্যতম মোবাইল অপারেটর রবির বান্ডেল অফার।

উক্ত ঈদ ক্যাম্পেইনের আওতায় উপহার হিসেবে থাকছে প্রিমিয়াম ফটো স্টুডিও বক্স, ফ্লাস্ক, সাকিবের স্বাক্ষর করা ম্যাজিক ব্যাগ ও টি-শার্ট, এবং রবির বান্ডেল অফার।
    
ফোরজি নেটওয়ার্ক ব্যবহারের প্রযুক্তিসহ হ্যান্ডসেট পি১০ ও পি১০ প্লাসের সঙ্গে আছে প্রিমিয়াম ফটো স্টুডিও বক্স, জিআর ফাইভ ২০১৭ স্ট্যান্ডার্ড, জিআর ফাইভ ২০১৭ প্রিমিয়াম ও জিআর থ্রি ২০১৭ (সোনালী ও কালো রঙ) ক্রয়ে পাওয়া যাবে সাকিবের স্বাক্ষর করা ম্যাজিক ব্যাগ ও ফ্লাস্ক। ওয়াই সিক্স টু-এর সঙ্গে একটি ফ্লাস্ক এবং ওয়াই থ্রি ২০১৭-এর সঙ্গে পাওয়া যাবে সাকিবের স্বাক্ষর করা টি-শার্ট।

উল্লেখিত হ্যান্ডসেটগুলো ছাড়াও ওয়াই সিক্স টু প্রাইম, জিআর ফাইভ মিনি, ওয়াই ফাইভ টু, ওয়াই থ্রি টু এবং হুয়াওয়ে মিডিয়াপ্যাড টি১ ৭ ইঞ্চি ক্রয়ে রবির গ্রাহকরা টানা তিন মাসের প্রতিমাসে ১০০ মিনিট টকটাইম ও চার জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন বিনামূল্যে। এভাবে মোট ৩০০ মিনিট টকটাইম ও ১২জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন রবি গ্রাহকরা।
 
এ প্রসঙ্গে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিভাগের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “পবিত্র ইদে প্রযুক্তিপ্রেমী জনসাধারণের আনন্দ দ্বিগুণ করতেই আমাদের এ প্রচেষ্টা। সাকিব আল হাসান দেশের গর্ব, আর তার সঙ্গে সম্পর্কিত যে কোনো কিছুই আমাদের কাছে মূল্যবান। এসব কথা মাথায় রেখেই আমরা উক্ত অফার সাজিয়েছি। মূলত, গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আমাদের কর্তব্য, এটি প্রতিষ্ঠা হলে স্মার্টফোন খাতে একটি সহযোগিতামূলক পরিবেশ তৈরি হবে বলে আশা করছি। ”
 
উল্লেখ্য, রাজধানীর যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত হুয়াওয়ে এক্সপিরিয়েন্স সেন্টারসহ দেশব্যাপি ৬৪ জেলার হুয়াওয়ে ব্র্যান্ড শপগুলোতে আকর্ষণীয় এ অফার ঈদ-উল-আযহা পর্যন্ত উপভোগ করতে পারবেন আগ্রহী ক্রেতাগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.