Sylhet Today 24 PRINT

অপ্পো নিয়ে এল এবার স্বর্ণ খচিত ফোন

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৭

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো এবার নিয়ে এল স্বর্ণ খচিত বিশেষ এডিশনের ফোন। এটি অপ্পোর আর১১ এর বিশেষ এডিশন।

ফোনটি চীনের একটি ব্যান্ডদল টিএফবয়েজের নামে বাজারে ছাড়া হয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্বর্ণ।

অপ্পো আর১১ এর টিএফবয়েজ এডিশনের ফোনটি চীনের বাজারে সম্প্রতি অবমুক্ত করা হয়েছে। টিএফবয়েজ চীনের জনপ্রিয় একটি তরুণ ব্যান্ডদল। দলটিতে তিনজন সদস্য রয়েছে। তারা হলেন-ওয়াং জুনকাই, ওয়াং ইয়ান এবং ইয়াই ইয়াংকিনসি।

এই তিনজনের নামে আলাদা আলাদা ভার্সনের অপ্পো আর১১ বাজারে ছাড়া হয়েছে। ফোনগুলোতে ব্যান্ডদলটির লোগোর স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে। এতে ১৮ ক্যারেট স্বর্ণ ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ছবির জন্য অপ্পোর বিশেষ এডিশনের এই ফোনটিতে আছে ২০ মেগাপিক্সেলের রিয়ার ও ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর ব্যাটারি ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।

অল্প কয়েকটি ফোন আজ থেকে চীনের বাজারে পাওয়া যাবে বলে জানায় অপ্পো কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.