Sylhet Today 24 PRINT

জেনে নিন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের সহজ উপায়

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৭

ইউটিউব খুব জনপ্রিয় একটি মাধ্যম। যেখানে খুঁজে পাওয়া যায় বিভিন্ন ভিডিও, গান ও সিনেমা। পছন্দ হওয়া ভিডিওটি ডাউনলোড করতে হচ্ছে হয় অনেকেরই। কিন্তু, তা ডাউনলোড করতে অনেক ঝামেলা ভেবে ডাউনলোড থেকে বিরত থাকেন অনেকেই। অনেকে আবার ডাউনলোডের জন্য বিভিন্ন অ্যাপও ব্যবহার করে থাকেন।

এখন চাইলে আপনি আরো সহজে আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন।

অ্যাড্রেসবারে থাকা http://www.youtube.com/ ঠিকানায় গিয়ে।

www. এর পর ছোট হাতের দুইটি ss লিখতে হবে অর্থাৎ http://www. ssyoutube. com/ লিখতে হবে আপনাকে।

এবার এন্টার চাপ দিলেই চলে যাবে নতুন একটি পেইজে। নতুন পেইজটিতে কয়েকটি ফরমেটে থাকবে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি। আপনি ওখান থেকে আপনার পছন্দ মত একটি ডাউনলোড করে নিতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.