Sylhet Today 24 PRINT

ফোর্বস আন্ডার থার্টি পুরস্কার পেলেন বাংলাদেশের মিনহাজ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৭

বাংলাদেশি তরুণ মিনহাজ চৌধুরী অর্জন করলেন ‘আন্ডার থার্টি ইমপ্যাক্ট চ্যালেঞ্জ’ পুরস্কার।

আমেরিকার বোস্টনে ফোর্বস আন্ডার থার্টি সম্মেলনে সোমবার (২ অক্টোবর) এ পুরস্কার দেয়া হয়।

ড্রিংকওয়েল প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মিনহাজ বাংলাদেশ ও ভারতে তার প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েক লাখ মানুষের জন্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন।

যেসব অঞ্চলের মানুষ পানিতে আর্সেনিক, ফ্লুওরাইড এবং আয়রনের শিকার হচ্ছেন সেসব মানুষের জন্যে মিনহাজের এ ব্যবস্থা।

শুধু তাই নয়, ড্রিংকওয়েল প্রতিষ্ঠানের মাধ্যমে ৫শ’ জনের কর্মসংস্থান করা হয়েছে।

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, পুরস্কার হিসেবে মিনহাজের ড্রিংকওয়েল প্রতিষ্ঠানকে দেয়া হবে পাঁচ লাখ ডলার। এর মধ্যে আড়াই লাখ ডলার খরচ করা হবে বিনিয়োগ খাতে এবং বাকি অর্থ দেয়া হবে ফোর্বসের মিডিয়া গ্রান্ট হিসেবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.