Sylhet Today 24 PRINT

নির্মাণ সম্পন্ন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ মার্চে

সিলেটটুডে ডেস্ক  |  ২৯ নভেম্বর, ২০১৭

দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়েছে। আগামী মার্চ মাসে এর উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। তিনি বলেছেন, আগামী মার্চে ফ্লোরিডার লঞ্চ প্যাড থেকে এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা যাবে বলে তারা আশা করছেন।।

বুধবার বিটিআরসি কার্যালয়ে টেলিকম খাতের সাংবাদিকদের সংগঠন টিআরএনবির নবগঠিত কমিটির সঙ্গে মতবিনিময়ে এ কথা জানান বিটিআরসি প্রধান।

এর আগে চলতি বছরের ডিসেম্বরে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে আগাম বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে তা উৎক্ষেপণ করা হতে পারে বলে জানিয়েছিলেন তিনি।

ফ্রান্সে এই স্যাটেলাইটটি তৈরি হচ্ছে। সব ঠিক থাকলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এটি উৎক্ষেপণ করা হবে।

সফলভাবে এই উপগ্রহ মহাকাশে গেলে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.