Sylhet Today 24 PRINT

ফেসুবকের নিউজফিডে কমছে পণ্য ও সংবাদমাধ্যমের পোস্ট

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৮

আগামী সপ্তাহ থেকেই ফেসবুক নিউজ ফিডে আসছে পরিবর্তন। সামাজিক যোগাযোগ এ মাধ্যমের ব্যবহারকারীদের ফিডে কমে যাবে বিভিন্ন বাণিজ্যিক বিজ্ঞাপন, পণ্য ও সংবাদমাধ্যমের পোস্ট।

টেক জায়ন্টা প্রতিষ্ঠানটির দাবি এ পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে পারস্পরিক মিথষ্ক্রিয়া ও সম্পর্ক বাড়বে।

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এ বিষয়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন, আমরা যখন এটা চালু করব আপনারা নিউজ ফিডে বাণিজ্যিক বিজ্ঞাপন, পণ্য ও সংবাদমাধ্যমের পোস্ট অনেক কম দেখতে পাবেন। এছাড়া যেসব পাবলিক কনটেন্ট আপনারা পাবেন তাও হবে একই মানের। তা যেন মানুষের মধ্যে অর্থবহ মিথষ্ক্রিয়া সৃষ্টিতে অনুপ্রেরণা জোগায়।

ফেসবুকের নিউজ ফিড ব্যবস্থাপক জন হেজেমানের মতে, নিউজ ফিডে পরিবর্তনের ফলে পরিবারের সদস্য, বন্ধু এবং সমমনা পোস্ট বেশি দেখা যাবে। এর ফলে সামাজিক মিথষ্ক্রিয়া ও সম্পর্ক বাড়বে।

২০১৬ সালে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের পর ভুয়া খবর প্রচারের জন্য ফেসবুক, গুগল ও টুইটারের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। ফেসবুক এই সমস্যা মোকাবিলায় বেশ কিছু পরিবর্তন এনেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.