Sylhet Today 24 PRINT

দেশেই হবে স্যামসাংয়ের স্মার্টফোন

অনলাইন ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৮

এখন থেকে দেশেই সংযোজন (অ্যাসেম্বলিং) করা হবে স্যামসাংয়ের স্মার্টফোন। এই ফোনগুলো আগামী জুনে ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্যামসাংয়ের এই ফোনগুলো নিয়ে আসবে ফেয়ারবুক। এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রুহুল আলম আল মাহমুদ আজ (৩ এপ্রিল) জানান, ফোরজি-র উপযুক্ত করে স্যামসাংয়ের স্মার্টফোনগুলো সংযোজন করার কাজ আগামী ২ মে থেকে শুরু হবে।

প্রতিষ্ঠানটির ফোন সংযোজন কারখানা ইতোমধ্যে নরসিংদীতে স্থাপন করা হয়েছে। রুহুল আলম বলেন, “আশা করছি, স্থানীয়ভাবে সংযোজন করা স্মার্টফোনগুলো ঈদের আগেই বাজারে ছাড়তে পারবো।”

স্থানীয়ভাবে সংযোজন করার ফলে স্বাভাবিকভাবে ফোনগুলোর দাম কমে আসবে বলেও উল্লেখ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.