Sylhet Today 24 PRINT

অবশেষে ইন্টারনেটে ভ্যাট কমে ৫% হচ্ছে

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০১৮

অবশেষে ইন্টারনেট ব্যাবহারে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

এ বিষয়ে মোস্তাফা জব্বারের অব্যাহত আবদারে সায় দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইন্টারনেটে ভ্যাট কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বলে জানা যায়।

মোস্তাফা জব্বার বলেন, এতদিন ১০০ টাকায় যে ১৫ টাকা ভ্যাট দিতে হতো গ্রাহককে, এখন দিতে হবে ৫ টাকা করে।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে এই সিদ্ধান্ত ইতিবাচক ফল দেবে।

ইন্টারনেট থেকে ভ্যাট, শুল্ক ও সারচার্জ বাবদ সরকারের আয় হয় বছরে এক হাজার ১০০ কোটি টাকা। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বার্থে এই খাতে আয় কমলেও সরকার সেটি করবে বলে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.