Sylhet Today 24 PRINT

স্কাইপ বন্ধ!

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৮

দেশে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপে ব্যবহার করা যাচ্ছে না। বাংলাদেশের ব্যবহারকারীদের স্কাইপ বন্ধ করে দেওয়া হয়েছে বলে গুঞ্জন ওঠেছে।

তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্কাইপ বন্ধ করে দেওয়ার কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন) জাকির হোসেন খান বলেন, কারিগরি ত্রুটির কারণে স্কাইপে বন্ধ হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.