Sylhet Today 24 PRINT

৬ মাসে দেড়শো কোটি অ্যাকাউন্ট ডিলিট করেছে ফেসবুক

অনলাইন ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৮

গত ছয় মাসে ১৫০ কোটিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করেছে ফেসবুক। জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এই তথ্য জানিয়েছে। গত সেপ্টেম্বর পর্যন্ত হিসেব তুলে ধরা হয়েছে।

শুধু ভুয়ো অ্যাকাউন্টই নয়, নানাবিধ কারণে অনেক কনটেন্টও তারা ডিলিট করেছে। এর মধ্যে 'স্প্যাম নীতি' লঙ্ঘনের কারণে ডিলিট হয়েছে ১২০ কোটি কনটেন্ট।

এ ছাড়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স'-এর সাহায্য নিয়ে, সন্ত্রাসবাদী উস্কানিমূলক কনটেন্টের ৯৯ শতাংশই তারা সোশ্যাল সাইট থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.