Sylhet Today 24 PRINT

অ্যাপস স্টোরে অসংখ্য ক্ষতিকর অ্যাপ্লিকেশন!

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০১৫

অফিশিয়াল অ্যাপ্লিকেশন স্টোর থেকে অ্যাপ বিনামূল্যে এবং কেনার পরও তাতে ক্ষতিকর ভাইরাসের উপস্থিতি থাকতে পারে। সম্প্রতি ফরেনসিক নামের একটি সংস্থার গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

সংস্থাটির গবেষকরা বলছেন, অ্যাপ স্টোরে ক্ষতিকর বিজ্ঞাপন দেখিয়ে প্রতারণা করা হাজারো অ্যাপ্লিকেশন তাঁরা খুঁজে পেয়েছেন। নতুন ধরনের এ বিজ্ঞাপন প্রতারণাকে তারা বলছেন- 'মোবাইল ডিভাইস হাইজ্যাকিং'।

এই ক্ষতিকর ভাইরাসপূর্ণ অ্যাপ্লিকেশন অ্যাপলের অ্যাপ স্টোর, গুগলের প্লে স্টোর ও মাইক্রোসফটের উইন্ডোজ ফোন স্টোরে রয়েছে বলে গবেষকদের দাবি।

গবেষকেরা বলছেন, বিভিন্ন অ্যাপ স্টোরে হাজারো অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ব্যবহারকারীর অজান্তেই গোপনে তাদের বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছে বলে গবেষকদের দাবি।

গবেষকেরা বলছেন, এই বিজ্ঞাপনগুলোতে ক্ষতিকর ভাইরাস থাকে। এই বিজ্ঞাপনপূর্ণ অ্যাপগুলো স্মার্টফোনেরও ক্ষতি করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.