Sylhet Today 24 PRINT

বদলে গেল ফেসবুকের লোগো

অনলাইন ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৯

বিশ্বের বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ তাদের পুরাতন লোগো বদলে নতুন লোগো উন্মোচন করেছে।

আগে ফেসবুকের লোগোতে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে এবং বাকিগুলো স্মল লেটারে ছিল। কিন্তু নতুন লোগোতে সবগুলো অক্ষরই ক্যাপিটাল লেটারে দেখা যাবে। এছাড়া লোগোর রঙ-ও পরিবর্তন করা হয়েছে। এর আগে রঙ ছিল নীল। তবে নতুন লোগোতে দেখা যাবে বিভিন্ন রঙের মিশ্রণ। লোগোটি জিফ ফরমেটে হওয়ায় লোগোটি একেকসময় একেক রঙে দেখা যাবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, শুধু ফেসবুকেই নয়, এর আওতাধীন অন্যান্য অ্যাপ যেমন: ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপেও এই নতুন লোগো দেখা যাবে।

বর্তমানে বিশ্বব্যাপী বিখ্যাত এই যোগাযোগমাধ্যমের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় আড়াই বিলিয়ন। সম্প্রতি বিতর্কের মুখে রি-ব্র্যান্ডিং করতেই নিজেদের নতুন লোগো আনলো মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.