Sylhet Today 24 PRINT

ভারতে ম্যাগনিটো ডিজিটালের ব্রোঞ্জ জয়

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৯

“ক্যাম্পেইন সাউথ এশিয়া – ডিজিটাল এজেন্সি অফ দ্য ইয়ার ২০১৯” হিসেবে “রেস্ট অফ সাউথ এশিয়া” ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতেছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ম্যাগনিটো ডিজিটাল লিমিটেড।

গত ৩ ডিসেম্বর ভারতের মুম্বাই সোফিটেল-এ আয়োজিত এক অনুষ্ঠানে ম্যাগনিটো ডিজিটালের সিএমও আমের খান প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

এটি ম্যাগনিটো ডিজিটালের চতুর্থ “ক্যাম্পেইন সাউথ এশিয়া” অ্যাওয়ার্ড। এর আগে ২০১৫, ২০১৬ এবং ২০১৭-তেও পরপর তিনবার ম্যাগনিটো ডিজিটাল এই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন পেয়েছে। এবছর ম্যাগনিটো ডিজিটালই বাংলাদেশের একমাত্র ডিজিটাল এজেন্সি যে এই সম্মাননা অর্জন করেছে।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিজ্ঞাপন এবং যোগাযোগের জগতে অনুপ্রেরণামূলক নেতৃত্ব, দক্ষ ব্যবস্থাপনা, ব্যবসায় অসামান্য পারফর্মেন্স এবং সামগ্রিক কর্মপ্রতিভার স্বীকৃতি দিতে ক্যাম্পেইন এশিয়া প্যাসিফিকের এজেন্সি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের ২৬তম আসরের আয়োজন করা হয়। এই অ্যাওয়ার্ডের ফলাফল নির্ণয়ের দায়িত্ব পালন করেছে প্রাইস ওয়াটার হাউস কুপারস (পিডব্লিউসি)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.