Sylhet Today 24 PRINT

ফেসবুকে চালু হলো সাংবাদিকদের জন্য বিশেষ সেবা

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০১৫

সাংবাদিকদের জন্য ‘সিগন্যাল’ নামে বিনামূল্যে একটি বিশেষ সেবা চালু করেছে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক।

এই সেবাটির মাধ্যমে বিশ্বের সর্বশেষ সংবাদ, সংবাদ উৎস, খেলা, সংস্কৃতি, বিনোদন, ছবি, ভিডিও ইত্যাদি সহজে এবং দ্রুততম সময়ে পাওয়া যাবে। এসব কিছু একসাথে পেতে সাহায্য করবে সিগন্যাল।

ফেসবুকের মিডিয়া পার্টনার বিভাগের পরিচালক অ্যান্ডি মিশেল বলেন, ‘ফেসবুকে সংবাদ শুধু শেয়ারই হচ্ছে না, সংবাদ তৈরিও হচ্ছে। এসব থেকে সাংবাদিকরা যাতে সহজে এবং দ্রুত সংবাদ বা সংবাদ সূত্র সম্পর্কে জানতে পারেন সে জন্য ‘সিগন্যাল’ চালু করা হয়েছে।’

সিগন্যাল'র সঙ্গে যুক্ত হতে হলে সাংবাদিকদের ফেসবুকের নির্দিষ্ট পেজে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সাংবাদিকদের পরিচয় সর্ম্পকে নিশ্চিত হওয়ার পরেই তাদেরকে সিগন্যাল ব্যবহার করতে দেবে ফেসবুক।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.