Sylhet Today 24 PRINT

বিফ পার্টির জের: মুসলিম এমপিকে পেটালেন বিজেপি সদস্যরা (ভিডিও)

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০১৫

নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো ভারতের জম্মু ও কাশ্মির বিধানসভা। বিধায়ক হোস্টেলে বিফ পার্টির আয়োজন করেছিলেন স্বতন্ত্র বিধায়ক শেখ আবদুল রশিদ। সেই ‘অপরাধে’ রশিদকে বিধানসভা কক্ষেই পেটালেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়করা।

বিজেপি বিধায়করা ওই গরুর মাংসের পার্টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন। তারা সেই রাগেরই বহিঃপ্রকাশ ঘটান বিধানসভার ভেতর। বৃহস্পতিবার সবাই মিলে ঝাঁপিয়ে পড়েন রশিদের ওপর। এ সময় তাকে বাঁচাতে ছুটে আসেন বিরোধী দলের সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.