Sylhet Today 24 PRINT

বিশ্বে যে দেশগুলো এখনো করোনামুক্ত

আন্তর্জাতিক ডেস্ক |  ২২ মে, ২০২০

বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও নির্ভাবনায় আছে ১২টি দেশ। দেশগুলোতে এখনো মহামারি করোনাভাইরাস ছড়ায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর দিয়েছে।

প্রাণঘাতী করোনার তাণ্ডবে দিশেহারা বিশ্বের ২১৩টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চল। এসব জায়গায় শুক্রবার দুপুর পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন লাখ ৩৪ হাজার ৬৮০ জনের। আর মোট আক্রান্ত হয়েছে ৫১ লাখ ৯৭ হাজার ৮৬৩ জন।

বিজ্ঞাপন

যে ১২টি দেশে কেউ এখনো করোনায় আক্রান্ত হয়নি
১. কিরিবাতি
২. মার্শাল আইল্যান্ড
৩. মাইক্রোনেসিয়া
৪. নাউরু
৫. উত্তর কোরিয়া
৬. পালাউ
৭. সামোয়া
৮. সলোমান আইল্যান্ড
৯. টেঙ্গো
১০. তুর্কমেনিস্তান
১১. ট্যুভালু  এবং
১২. ভানুয়াতু।

এপ্রিলের ১৩ তারিখ পর্যন্ত এ তালিকায় ছিল ১৬টি দেশ। তার মধ্যে চারটি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সবশেষ করোনা ছড়িয়ে পড়া দেশের তালিকায় রয়েছে—কমোরস, লেসোথো, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে ও তাজিকিস্তান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.