Sylhet Today 24 PRINT

আরও ৩২ আইএস স্থাপনায় রাশিয়ার বিমান হামলা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৫

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কভের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় ইসলামিক স্টেটসহ (আইএস) বিভিন্ন জঙ্গি সংগঠনের ৩২টি লক্ষ্যবস্তুতে ৩৩টি হামলা চালিয়েছে রুশ বিমান বাহিনী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

কোনাশেঙ্কভ জানান, পূর্ব দুমায় রুশ যুদ্ধবিমান এসইউ-৩৪ বোম্বারের হামলায় নাইন কে৩৩ ওসা মডেলের একটি ক্ষেপণাস্ত্র  ধ্বংস হয়েছে। সিরীয় সামরিক বাহিনীর কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র ছিনিয়ে নিয়েছিল আইএস জঙ্গিরা। এছাড়া এ হামলায় জঙ্গি সংগঠনটির একটি কংক্রিট স্থাপনা ধ্বংস হয়েছে। এই স্থাপনা অস্ত্র মজুতের কাজে ব্যবহার হতো।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ইদলিব, হামা, দামাস্কো, আলেপ্পো ও দেইর ইজ-জোর প্রদেশে এ হামলাগুলো পরিচালিত হয়। রুশ হামলার মুখে বিপর্যস্ত হয়ে পড়া জঙ্গিরা এখন পলায়নপর অবস্থায় রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.