Sylhet Today 24 PRINT

জার্মানিতে আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক  |  ২৬ জুলাই, ২০২০

জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ভিজেলে একটি আবাসিক ভবনের ওপর ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, নিহতদের পরিচয় শেষ খবর পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় আহত একটি শিশুকে জখম ও মানসিক আঘাতের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিমানটি দুই জনকে বহন করতে পারতো।

গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, ভবনটি ছাদের অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের চিলেকোঠায় লাগা আগুন নিভিয়েছেন দমকলকর্মীরা।

বিমানটি মাল এয়ারফিল্ড থেকে উড্ডয়ন করেছিল বলে বিল্ড সংবাদপত্রকে জানিয়েছে পুলিশ।

পুলিশ প্রধান পিটার রয়টার্স জানান, স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে জরুরি বিভাগে খবর দেওয়া হয়। অ্যাপার্টমেন্ট ভবনটির চিলেকোঠায় তিনজনকে মৃত অবস্থায় পেয়েছি আমরা। তারা পূর্ণবয়স্ক। একটি শিশু সামান্য আঘাত পেয়েছে আর প্রচণ্ড ভয় পেয়েছে। ওই মাইক্রোলাইট বিমানটি মাল এয়ারফিল্ড থেকে দুই আরোহীসহ উড্ডয়ন করার পর ভিজেলে যাত্রাবিরতি করেছিল।

একজন প্রত্যক্ষদর্শী বিল্ডকে বিস্ফোরণ ও অগ্নিকুণ্ড দেখার কথা জানিয়েছেন।

ভিজেল এলাকাটি ডুসেলডর্ফ শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.