Sylhet Today 24 PRINT

নাইজেরিয়ায় মসজিদে তিন কিশোরীর বোমা হামলা, নিহত ৪০

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৫

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। শুক্রবার ভোরে তিন কিশোরী এই বোমা হামলা চালায়। ধারণা করা হচ্ছে এসব হামলাকারীদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে।

এখনো কোনও গ্রুপ এসব হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা ইসলামি জঙ্গি গ্রুপ বোকো হারাম এই হামলা চালিয়েছে।

নাইজেরীয় সেনা মুখপাত্র সানি কুকাসহিকা উসমান বলেন, বোকো হারাম জঙ্গিরা এসব হামলা চালাচ্ছে কারণ তারা সম্মিলিতভাবে আমাদের সঙ্গে আর যুদ্ধে পারছে না। সেজন্যই তারা চোরাগোপ্তা হামলার পথ বেছে নিয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.