Sylhet Today 24 PRINT

ভারতে একদিনে রেকর্ড ৬৪ হাজার ৩৯৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৮৬১

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ আগস্ট, ২০২০

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রেকর্ড সর্বোচ্চ ৬৪ হাজার ৩৯৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৬১ জন রোগী মারা গেছেন।

শনিবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১ লাখ ৫৩ হাজার ১০ জন এবং মারা গেছেন ৪৩ হাজার ৩৭৯ জন। এছাড়া এ ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৮০ হাজার ৮৮৪ জন।

বিজ্ঞাপন

এনডিটিভির তথ্য মতে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, বিহার ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ১৭ হাজার ৩৬৭ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৪ হাজার ৮০৮ জন এবং দিল্লিতে ৪ হাজার ৯৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.