Sylhet Today 24 PRINT

আইএসের গাড়িবহরে বিমান হামলা, নিহত ৪০

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৫

সিরিয়ার হামা প্রদেশে ইসলামিক স্টেটের (আইএস) একটি গাড়িবহরে রাশিয়ার বিমান হামলায় অন্ততপক্ষে ৪০ বিদ্রোহী-জঙ্গি নিহত হয়েছেন বলে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে।

রবিবার পর্যবেক্ষক গোষ্ঠীটি দাবি করেছে, শনিবার এই বিমান হামলা চালানো হয়। হামলায় আইএসের গাড়িবহরের ১৬টি গাড়ি ধ্বংস হয়ে গেছে।

সিরিয়ায় সহিংসতা পর্যবেক্ষণকারী এই গোষ্ঠীটির মাঠ পর্যায় পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।

আইএসের গাড়িবহরটি রাক্কা শহর ছেড়ে যাওয়ার পরপরই এই বিমান হামলা চালানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.