Sylhet Today 24 PRINT

ভারতে তিন বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০২০

ভারতের উত্তরপ্রদেশে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে। বুধবার উত্তরপ্রদেশের লক্ষ্মীপুর খেড়ির ওই শিশু নিখোঁজ হয়, পরে বৃহস্পতিবার বাড়ির পার্শ্ববর্তী এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এদিকে মাত্র ২০ দিনের মধ্যে লক্ষ্মীপুর খেড়ি জেলায় তৃতীয়বারের মতো আবারও ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটলো।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার পুলিশ জানিয়েছিল, শিশুটিকে হত্যা করা হয়েছে। তার সঙ্গে যৌন নিপীড়নের ঘটনাও ঘটেছে। জেলা পুলিশের প্রধান সতেন্দ্র কুমার বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ধর্ষণের পর হত্যার শিকার শিশুর বাবা পুলিশের কাছে অভিযোগ করেছেন, পার্শ্ববর্তী গ্রামের এক ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে তার মেয়েকে হত্যা করেছে।

পুলিশ জানায়, বুধবার বিকেলে বাড়ি থেকে মাঠে যাওয়ার পর আর ফিরে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বৃহস্পতিবার একটি আখ ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.