Sylhet Today 24 PRINT

ব্রিটেনে মার্কিন জঙ্গিবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৫

ব্রিটেনে মার্কিন একটি এফ-১৮ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন।

ক্যামব্রিজের পুলিশ বলেছে, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বিমানটি এলির রেডমেয়ারের একটি খামারের কাছে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে একজন মাত্র আরোহী ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

এফ-১৮ বিমানটি ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর লেকহিথ ঘাঁটি থেকে আকাশে উড়েছিল। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা ফিরে যাওয়ার পথে রোববার বিমানগুলো লেকহিথ ঘাঁটিতে পৌঁছায়।

এ সব বিমানের মধ্যে চারটি বুধবার আকাশে ওড়ে।

গত বছর একই ঘাঁটির কাছে মার্কিন বিমান বাহিনীর এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির পাইলট আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.