Sylhet Today 24 PRINT

আইএস শিবির থেকে ৭০ বন্দি উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৫

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বন্দিশিবির থেকে ৭০ জনকে উদ্ধার করেছে মার্কিন সামরিক বাহিনী এবং ইরাকি কুর্দি নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবারের (২২ অক্টোবর) এই অভিযানে এক মার্কিন সেনাও নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

উত্তর ইরাকের হাওয়িজা এলাকার একটি অস্থায়ী বন্দী শিবিরে আচমকা হানা দেয় মার্কিন স্পেশাল ফোর্স ও কুর্দি সেনাবাহিনীর যৌথ দল। আইএসের কয়েকজন শীর্ষ নেতা সেখানে ছিলো বলে সংবাদ ছিলো তাদের কাছে।

তবে অভিযানে কোনও আইএস নেতাকে পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছিলো উদ্ধারকৃত বন্দীদের শিরোচ্ছেদ করার পরিকল্পনা ছিলো আইএসএর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.