Sylhet Today 24 PRINT

ব্রিটেনে খুনির সঙ্গে জেলে পুলিশের শারীরিক সম্পর্ক

জুয়েল রাজ, লন্ডন |  ০৩ অক্টোবর, ২০২০

জোড়া খুনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি এন্ড্রু রবার্টসের সঙ্গে লরেন ম্যাকেন্টায়ার নামে এক নারী কারারক্ষীকে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে দায়ী করা হয়েছে।

বত্রিশ বছর বয়সী লরেন যুক্তরাজ্যের নিউপোর্ট আলবেনিতে অবস্থিত এইচএমপি আইসলে জেলখানার একজন প্রহরী ছিলেন। কিন্তু এ সময়ে তিনি ওই জেলে এন্ড্রু রবার্টস নামে জোড়া খুনের মামলার এক আসামির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন।

ওই খুনি ২০০৩ সালে গার্লফ্রেন্ড ও তার এক মেয়েকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে। ওই জেলখানায় চার মাস দায়িত্ব পালন করেন লরেন। এ সময়ই তার চোখ পড়ে এন্ড্রু রবার্টসের দিকে। আস্তে আস্তে তার সঙ্গে মন দেয়া নেয়া হয়। প্রেমে জড়িয়ে পড়েন তারা। জেলখানার ভিতরেই স্থাপন করেন শারীরিক সম্পর্ক।

বিজ্ঞাপন

এ অভিযোগে গত সপ্তাহে আদালতে বিচারের জন্য তোলা হয় লরেনকে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।

উল্লেখ্য, বান্ধবী লুইস এল’হোম ও তার আট মাস বয়সী মেয়ে টিয়াকে সাউথ ওয়েলসে হত্যা করে রবার্টস। হত্যার পর পালিয়ে যায় রবার্টস। এরআগে লাশের গায়ে সুগন্ধি স্প্রে করে যায়, যাতে পচন ধরলে দুর্গন্ধ না ছড়ায়। তার বান্ধবী ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। এ অভিযোগে তাকে অভিযুক্ত করা হয় ২০০৩ সালে। তার সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন লরেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.