Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী বরিসের সিদ্ধান্তই মানলেন না পিতা স্ট্যানলি জনসন

জুয়েল রাজ, লন্ডন |  ০৩ অক্টোবর, ২০২০

ভালোবাসার মানুষদের জন্য অন্তত মাস্ক ব্যবহার করতে আহবান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ঠিক সেইদিনই গণমাধ্যমে প্রধানমন্ত্রীর পিতাকে দেখা গেলো প্রধানমন্ত্রী ছেলের সিদ্ধান্তের বাইরে মাস্ক ব্যবহার না করতে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পিতা স্ট্যানলি জনসনকে শুক্রবার সকালে একটি সংবাদপত্র কেনার সময় তার মুখে কোনধরনের মাস্ক পরিধান করতে দেখা যায়নি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর বাবা বলেছেন, তিনি মঙ্গলবার পশ্চিম লন্ডনে একটি সংবাদপত্রের দোকানে মাস্ক পরতে ব্যর্থ হওয়ায় তিনি "অত্যন্ত দুঃখিত"।

প্রধানমন্ত্রী টেলিভিশনে প্রেস ব্রিফিংয়ের সময় বলেছিলেন, লোকেরা দোকানে মুখোশ পরে না, তার জন্য তাঁর বার্তাটি জনগণ মেনে চলার আহ্বান জানিয়ে বরিস জনসন বলেছিলেন, "মনে রাখবেন নিয়ম না মানলে অবশ্যই জরিমানা দিতে হবে।

উল্লেখ্য, করোনা সংক্রান্ত সরকারি কোনও নিয়ম লঙ্ঘন করলে ১০ হাজার পাউন্ড জরিমানার আইন করেছে ব্রিটিশ সরকার।

স্ট্যানলি জনসন দুঃখ প্রকাশ করে বলেন, আমি তিন সপ্তাহ পর আজকেই লন্ডনে ফিরলাম, এর ভিতরেই ১০০ ভাগ গতিতে আইন বদল হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.