Sylhet Today 24 PRINT

শেখ মেশাল কুয়েতের নতুন যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২০

কুয়েতের সাবেক নিরাপত্তা প্রধান শেখ মেশাল আল আহমদ দেশটির নতুন যুবরাজ হিসেবে অভিষিক্ত হয়েছেন।

বুধবার (৬ অক্টোবর) দেশটির নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ নতুন যুবরাজ হিসেবে শেখ মেশালকে মনোনীত করেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে এ মনোনয়নের পক্ষে ভোট দিয়েছে বলে এক টুইটার বার্তায় জানানো হয়েছে।

এদিকে সাবেক আমির শেখ সাবাহ আল আহমদের মৃত্যুর পর কুয়েতের নতুন আমির হিসেবে ক্ষমতা গ্রহণ করেন তার ভাই শেখ নওয়াফ।

কূটনীতিক ও বিশ্লেষকরা জানিয়েছেন, ৮৩ বছর বয়সী শেখ নওয়াফের বয়স ও অনাড়ম্বর জীবনযাপনের কারণে দায়িত্বে একটা বড় অংশ যুবরাজের হাতে দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, ৮০ বছর বয়সী শেখ মেশাল ২০০৪ সালে ন্যাশনাল গার্ডের উপপ্রধান হওয়ার আগে ১৩ বছর ধরে দেশটির নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বপালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.