Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০২০

যুক্তরাষ্ট্রের আলাবামায় নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে এর দুই পাইলট নিহত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে দুই আসনবিশিষ্ট ওই বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

নৌবাহিনীর মুখপাত্র কমোডর জ্যাচেরি হ্যারেল জানান, প্রশিক্ষণ বিমানটি ফ্লোরিডার বিমানঘাঁটি থেকে উড্ডয়নের ৯০ মিনিট পর আলাবামায় এসে বিধ্বস্ত হয়।

টি-৬বি মডেলের ওই বিমানটি আলাবামার ফলে এলাকায় বিধ্বস্ত হলে এর দুই পাইলট নিহত হন। তবে এ ঘটনায় স্থানীয় লোকজন হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নৌবাহিনী যৌথভাবে বিমান দুর্ঘটনা তদন্ত করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.