Sylhet Today 24 PRINT

রাশিয়ার যুদ্ধ বিমান রুখতে আইসিসের ‘কনডম বোমা’ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৫

পুতিনকে ঠেকাতে অদ্ভুত এক অস্ত্র তৈরী করলো আইসিস। রাশিয়ার যুদ্ধবিমান ঠেকাতে আকাশে উড়ানো হলো লক্ষ লক্ষ ভয়ংকর ‘কনডম বোমা’।

জন্মনিয়ন্ত্রনের এই দাওয়াই থেকে মারনাস্ত্র তৈরী করে বিশ্বকে চমকে দিলো আইসিস বাহিনী। সিরিয়ার ইদলিব শহরে রাশিয়ার বিমান হামলা রুখতে অদ্ভুত এই পন্থার শরনাপন্ন হলো এই জংগিবাহিনী।

শনিবার রাশিয়ার সেনা কর্মকর্তারা জানিয়েছেন, মাত্র একদিনের বিমান হানায় আইসিস অধ্যূষিত ৪৯টি বাড়ি ও অসংখ্য যানবাহন ধ্বংস করা হয়েছে।

রাশিয়ার মেজর জেনারেল কোনাশেঙ্কভ জানিয়েছেন, ‘আইসিস প্রশিক্ষন শিবিরের উপর একজোড়া সু-২৫ পরপর দু’বার আঘাত হানে।এরফলে প্রশিক্ষন শিবিরটি সম্পূর্ন ধ্বংস হয় এবং প্রশিক্ষন সংক্রান্ত সব যন্ত্রপাতি বিনষ্ট হয়’।

মস্কোর দাবি, রাশিয়ার আক্রমনের জেরে অনেকটাই পিছু হটছে আইসি। তাই আলকায়েদার সহযোগিতায় হামলা পরিকল্পনা করছে জংগি গোষ্ঠীটি।

আর তাই রাশিয়ার যুদ্ধবিমান মাটিতে নামাতে এই অভিনব কৌশল হাতে নিয়েছে আইসিস।

সম্প্রতি আকাশে কনডম বোমা ওড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বেশ সাড়া ফেলেছে আইসিস জংগি সদস্যরা। কনডম বোমা আকাশে ওড়ার বেশ কিছু মুহুর্ত ধারণ করা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে জংগি সমর্থনে শ্লোগানের মাঝে কনডম বোমা আকাশে উড়িয়ে দেয় হচ্ছে। বেশ কিছু দুরত্ব অতিক্রমের পর বিকট শব্দে এসব বোমা বিষ্ফোরন ঘটতেও দেখা গেছে ভিডিওতে।

অবিলম্বে সিরিয়ার বিমান হামলা বন্ধ না করলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে বলে হুশিঁয়ারি জানিয়েছে আইসিস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.