সিলেটটুডে ডেস্ক | ০১ নভেম্বর, ২০২০
কানাডার কিউবেকে ছুরি হামলায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৫ জন।
শনিবার রাতে শহরের পার্লামেন্ট ভবনের সামনে এই হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, মধ্যযুগীয় পোশাক পরে একজন এই হামলা চালিয়েছে। ঘটনার পরপরই ২০ বছর বয়সী ওই হামলাকারীকে আটক করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
আহতদের পাশাপাশি ওই হামলাকারীকেও হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।