Sylhet Today 24 PRINT

কবি অলোকরঞ্জন দাশগুপ্ত মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০২০

কবি অলোকরঞ্জন দাশগুপ্ত মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জার্মানিতে তার মৃত্যু হয় বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

গত চার দশক ধরে জার্মানির বাসিন্দা কবি অলোকরঞ্জন দাশগুপ্ত। তিনি স্থানীয় সময় রাত ৯টার দিকে মারা যান। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর স্ত্রী এলিজাবেথ মোবাইলফোনে এ খবর জানান।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগ থেকে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে গিয়েছিলেন অলোকরঞ্জন। বৈদগ্ধ্য আর সৃষ্টির আশ্চর্য সমন্বয় তার জীবন জুড়ে। শ্রেষ্ঠ কবিতার উৎসর্গে লেখেন, ভগবানের গুপ্তচর মৃত্যু এসে বাঁধুক ঘর/ছন্দে, আমি কবিতা ছাড়ব না'! যা একদা উস্কে দিয়েছিল বহু বাঙালির কবিতা লেখার আবেগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.