Sylhet Today 24 PRINT

সিরিয়া নিয়ে পশ্চিমা আলোচনায় ইরান

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৫

সিরিয়া যুদ্ধ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে আলোচনার টেবিলে যোগ দিতে প্রথমবারের মতো ইরানকেও আমন্ত্রণ জানানো হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই খবরটি নিশ্চিত করেছে।

তবে আগামীকাল ভিয়েনায় শুরু হতে যাওয়া এই আলোচনায় ইরান থেকে আদপেই কেউ অংশ নেবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেন, “তাদের আমন্ত্রণ জানানো হবে বলে আশা করছি, তবে ভিয়েনায় কালকের এই সংলাপের আমন্ত্রণ তারা গ্রহণ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার”।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ, এবং ইউরোপ ও আরবের কূটনীতিকরা এই আলোচনায় যোগ দেবেন বলে কথা রয়েছে।

সিরিয়া নিয়ে এর আগের সব মধ্যস্থতার চেষ্টাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

তবে বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক বলছেন, এবার প্রথমবারের মতো একটি সমাধানের আশা তৈরি হয়েছে।

সিরিয়ায় চলমান সংঘর্ষে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পক্ষের শক্তি ইরান এবং কালকের বৈঠকে যারা অংশ নেবেন তারা বরাবরই সিরিয়ায় তেহরানের ভূমিকার সমালোচনা করে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.