Sylhet Today 24 PRINT

কনের অভাব, তাই বউ ভাগাভাগি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৫

বিশ্বে নারী-পুরুষের সংখ্যার ভারসাম্যহীনতায় সামাজিক সঙ্কট বৃহত্তম জনসংখ্যার দেশ চীনে দিন দিন প্রকট হয়ে দেখা হচ্ছে।

বর্তমানে চীনে প্রতি ১০০ মেয়েশিশুর পরিবর্তে ১১৭টি ছেলেশিশু জন্ম নেয়। এছাড়া গ্রাম থেকে বহু মেয়ে কাজের জন্য শহরে পাড়ি জমাচ্ছে। ফলে গ্রামাঞ্চলে বিয়ে করার জন্য কনে পাওয়া দুষ্কর হয়ে পড়ছে। খবর বিবিসির।

এই সমস্যা উত্তরণে অভিনব এক সমাধান দিয়েছেন চীনের ঝিজাং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অধ্যাপক শি ঝাওশি। তার একটি লেখায় তিনি বলেন, '২০২০ সালের মধ্যে চীনে কনের অভাবে অবিবাহিত পুরুষের সংখ্যা দাঁড়াবে তিন থেকে চার কোটি।

ফলে মেয়েদের দাম ক্রমাগত বাড়তে থাকবে। ধনী পুরুষরা অর্থের বিনিময়ে বউ পেয়ে যাবে, কিন্তু গরীবরা কি করব? এক্ষেত্রে তারা কয়েকজন মিলে একটি মেয়েকে বউ হিসাবে গ্রহণ করতে পারে।'

অধ্যাপক শি আরো বলেন, 'প্রত্যন্ত অনেক দরিদ্র এলাকায় এরকম ঘটনা এখনই ঘটছে। কয়েক ভাই মিলে একটি মেয়েকে তাদের বউ হিসাবে গ্রহণ করছে। তারা সুখেই বসবাস করছ।'

তার এই অভিনব সমাধানে বির্তকও সৃষ্টি হয়েছে। চীনের একটি নারী অধিকার নেটওয়ার্কের মুখপাত্র জিং শিওং বলেছেন, 'অধ্যাপক শি নারীদের পুরুষের যৌন ক্ষুধা মেটানো এবং বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্র হিসাবে বিবেচনা করছেন।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.