Sylhet Today 24 PRINT

নারী ভক্তদের সাথে সেলফি তোলায় গ্রেফতার সৌদি অভিনেতা(ভিডিও)

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৫

শপিং মলে নারী ভক্তদের সাথে সেলফি তোলার 'অপরাধে' সৌদি আরবের ধর্মীয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সৌদি আরবিয়ান টিভি উপস্থাপক ও অভিনেতা আব্দুল আজিজ আল কাছ্‌ছার।
 

কুয়েত প্রবাসী এই অভিনেতা শুক্রবার সন্ধ্যায়  রিয়াদ ভ্রমণে গিয়ে সেখানের আল নাখাল নামক এক  শপিং মলে যান।

রিয়াদের এই শপিং মলে গিয়ে 'বেস্ট শপিং মল টু ভিজিট' শিরোনামে একটি ভিডিও ইউটিউব ও টুইটারে পোষ্ট করেন আর তাতেই বিগড়ে যায় সৌদি আরবের ধর্মীয় পুলিশ। তাদের অভিযোগ ভিডিওতে কাছ্‌ছারের আশেপাশে নারী বেষ্টিত ছিল। সেখানে তাদের সাথে তিনি সেলফিও তোলেছেন। সৌদি পুলিশ আরও অভিযোগ করেছে- তিনি তাঁর অত্যাধিক সৌন্দর্য্য দিয়ে পরিবেশ বিনষ্ট করেছেন।

গালফ নিউজকে  সৌদি ও কুয়েতে ভীষণ জনপ্রিয় অভিনেতা কাছ্‌ছার বলেন, "শপিং মলে আমার জন্য এত লোক অপেক্ষা করছে আমি তা প্রত্যাশা করিনি। আর সেখানে জড়ো হওয়া তরুণীদের উপর আমার কোনই নিয়ন্ত্রণ ছিল না"

সৌদি আরবে প্রকাশ্যে নারী পুরুষের মেলামেশায় বিধি নিষেধ রয়েছে। যদিও প্রায়ই সৌদি যুবরাজদের বিরুদ্ধে নারী ঘটিত কেলেঙ্কারীর খবর পাওয়া যায়।


তথ্যসূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.