Sylhet Today 24 PRINT

নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট হয়ে বিদ্যাদেবীর ইতিহাস

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৫

নেপালের প্রথম নারী রাজনীতিক হিসেবে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন কমিউনিস্ট পার্টি অব নেপালের (সমন্বিত মার্ক্সিস্ট-লেনিনিস্ট) ভাইস চেয়ারপারসন বিদ্যাদেবী ভান্ডারি। বুধবার (২৮ অক্টোবর) প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে এ ইতিহাস গড়লেন তিনি।

তিনি ৩২৭ ভোট পেয়ে প্রেসিডেন্টের আসনে বসছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী নেপালি কংগ্রেসের প্রার্থী কুলবাহাদুর গুরুং পেয়েছেন ২১৪ ভোট।

নির্বাচনে ক্ষমতাসীন জোটের সমর্থন পাচ্ছিলেন বলে আগেই ধরে নেওয়া হয়েছিল- বিদ্যাই হচ্ছেন দেশের প্রথম নারী প্রেসিডেন্ট। শেষ পর্যন্ত তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.