Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১৪

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০২০

আফগানিস্তানের বামিয়ান শহরে দুটি বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও অর্ধশত আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা, অন্যরা বেসামরিক নাগরিক।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার বামিয়ান শহরে এই বিস্ফোরণের ঘটনায় কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।

বামিয়ানের পুলিশপ্রধান জাবেরদাস্ত সাফি বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুটি বোমা বিস্ফোরণে ১৪ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন ৪৫ জনের বেশি।

ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বোমা দুটি রাস্তার পাশে রাখা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.