Sylhet Today 24 PRINT

সৌদি ব্লগার বাদাবির ইউরোপীয় মানবাধিকার পুরস্কার লাভ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৫

ইউরোপীয় পার্লামেন্ট এর অন্যতম সম্মানজনক পুরস্কার শাখারভ হিউম্যান রাইটস পুরস্কারে ভূষিত হলেন সৌদি আরবে কারাদণ্ডপ্রাপ্ত ব্লগার রাইফ বাদাবি । খবর বিবিসির।

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিনব স্কুলজ সৌদি বাদশা সালমান বরাবর আবেদন করেছেন যাতে বাদাবিকে ওই পুরস্কার গ্রহনের জন্য মুক্তি দেওয়া হয়।

ইসলাম অবমাননার দায়ে বাদাবিকে সৌদি আদালত ১০ বছরের কারাদণ্ড এবং এক হাজার দোররা শাস্তি প্রদান করেন। ইসলামকে কটাক্ষ করে তিনি ব্লগে লেখালেখি করতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

১৯৮৮ সাল থেকে ইউরোপীয় পার্লামেন্ট বিশ্বব্যাপী গণতন্ত্র আর মানবাধিকারের পক্ষে সোচ্চার মানুষদের এই পুরস্কারের মাধ্যমে মূল্যায়ন করে আসছে। এই পুরস্কার সোভিয়েত বিজ্ঞানি এবং ভিন্নমতাবলন্বী খ্যাত আন্দ্রে শাখারভের নামানুসারে নামকরণ করা হয়।

উল্লেখ্য, বাদাবি এর আগে 'পেন পিন্তার প্রাইজ' নামের আরেকটি পুরস্কার পেয়েছিলে। এখন যেই পুরস্কারটি তিনি পেতে যাচ্ছেন; এর আগে একই পুরস্কারে ভূষিত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ন্যালসন ম্যান্ডেলা, মায়ানমারের নেতা অং সান সুচি এবং শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারী ১৮ বছর বয়সী কিশোরী মালালা ইউসুফজাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.