Sylhet Today 24 PRINT

আসাদকে ক্ষমতা ছাড়তে হবে, ইরানকে সৌদির শর্ত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৫

সিরিয়া সঙ্কট সমাধানে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ছাড়ার শর্ত ইরানকে অবশ্যই মানতে হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের ইরানকে এ শর্ত দেন।

অস্ট্রিয়ার ভিয়েনায় সিরীয় সংকট সমাধানে যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ প্রভাবশালী কয়েকটি দেশের প্রতিনিধিদের বৈঠকের আগেই এমন মন্তব্য করেন আদেল আল জুবায়ের।

প্রথমবারের মতো এই বৈঠকে যোগ দেওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, বিশ্বশক্তিগুলো বুঝতে পেরেছে ইরানকে ছাড়া সিরীয় সংকট সমাধানের সহজ কোনো উপায় নেই।

আইএসসহ অন্য জঙ্গি বিরোধী অভিযানে সিরিয়ার সরকারি বাহিনীকে সহায়তা করছে ইরান ও রাশিয়া।

ভিয়েনা বৈঠকে সিরিয়া সঙ্কট নিয়ে আলোচনা হলেও সেখানে থাকছে না দেশটির সরকারি, বেসরকারি কিংবা বিদ্রোহী কোনো পক্ষই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.