Sylhet Today 24 PRINT

পাকিস্তানে বিস্ফোরণ, নিহত ৮

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৫

পাকিস্তানে আবারও এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আট জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে আদিবাসী নেতা মির গুল খান মারিও ছিলেন বলে জানা গেছে। স্থানীয় ডন পত্রিকা জানিয়েছে, কোয়েত্তা জেলার মারওয়ার এলাকায় রাস্তার পাশে থাকা বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণের কারণে গাড়িতে থাকা আট জন নিহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, গুল খান মারির গাড়ি বহর যাওয়ার সময় মাটিতে থাকা একটি বিস্ফোরক দ্রব্য বিস্ফোরিত হওয়ায় ওই গাড়ির আট জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের কারণে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মাটিতে থাকা দ্রব্য বিস্ফোরিত হয়ে ওই হতাহতের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে আরো তিনজন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই এলাকায় বিদ্রোহী গোষ্ঠীরা প্রায়ই একে অন্যের ওপর এ ধরনের হামলা চালিয়ে থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.