Sylhet Today 24 PRINT

স্বামীকে ধর্ষণের দায়ে স্ত্রী গ্রেফতার!

সিলেটটুডে ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০১৫

বিশ্বের ১০৪টি দেশে দাম্পত্য ধর্ষণে শাস্তির বিধান আছে। বিবাহিত স্ত্রীকেও জোর করে মিলনে বাধ্য করালে তা ধর্ষণের পর্যায়ে পড়ে।

নারীদের বেলায় ঘটনা উল্টো হবে কেন? আর এমন অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে দক্ষিণ কোরিয়া পুলিশ।

শিম নামের ৪১ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে অভিযোগ, তিনি তার স্বামী কিমকে সিউলের একটি বাড়িতে টানা ২৯ ঘণ্টা বন্দি করে রাখেন। এ সময় জোর করে কয়েকবার স্বামীকে মিলনে বাধ্যও করেন।

ঘটনার আগে থেকেই স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল ওই নারীর। এরপর আদালতে এই ঘটনার অভিযোগ করেন ওই নারীর স্বামী।

আদালতে প্রমাণিত হয়ে যায় স্ত্রী-এর এই ঘটনা ছিল পরিকল্পনামাফিক। অবশ্য দক্ষিণ কোরিয়ায় দাম্পত্য ধর্ষণে কোনো নারীর শাস্তি এটাই প্রথম। এই নারীর জরিমানাসহ জেল হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.