Sylhet Today 24 PRINT

সিনাই উপত্যকায় ২২৪ জন যাত্রী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০১৫

মিশরের শার্ম আল শেখ থেকে ২২৪ জন যাত্রী নিয়ে রাশিয়া যাবার পথে কেন্দ্রীয় সিনাই অঞ্চলে রুশ বিমান এ-৩২১ বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন মিশরের প্রধানমন্ত্রী। বিমানের বেশিরভাগ যাত্রী রাশিয়ান পর্যটক। এতে ২১৭ জন সাধারণ যাত্র এবং ৭ জন বৈমানিক  ছিলেন।

বিমানটি রাশিয়ার এয়ারলাইন কগোলমাবিতা পরিচালিত করে বলে বিবিসি তাদের সংবাদে জানিয়েছে।

রাশিয়ার এয়ার এভিয়েশন কর্তৃপক্ষ বলেছে শার্ম আল শেখ থেকে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫১ মিনিটে ছেড়ে আসে। কিন্তু এয়ারবাসটি সাইপ্রাস এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে নির্ধারিত সময়ে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে রাডারের বাইরে চলে যায়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.