Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিম অঙ্গরাজ্য ইলিনয়ে বোলিং এলে খেলার একটি ভেন্যুতে এক বন্দুকধারীর হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন।

উত্তর ইলিনয়ের রকফোর্ডের ডন কার্টার ল্যানস এলাকায় স্থানীয় সময় শনিবার রাতে এ ঘটে।

এতে আহত হয়েছেন আরও তিন জন।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রকফোর্ড পুলিশ।

স্থানীয় পুলিশের প্রধান ড্যানিয়েল জি ও’শেয়া জানান, যারা আহত হয়েছেন তারা কিশোর বয়সী।

এ হামলার উদ্দেশ্য এখনও জানতে পারেনি পুলিশ। তাদের ধারণা, এটা ছিল এলোপাতাড়ি বন্দুক হামলা।

ও’শেয়া জানান, ডন কার্টার লেনসে আসলে কী ঘটেছিল তা জানার জন্য তদন্ত চলছে। হামলার শিকার হওয়াদের ঘটনাস্থল ভবনের ভেতরে ও বাইরে থেকে উদ্ধার করা হয়েছে।

কিন্তু মানুষেরা কেন সেখানে জড়ো হয়েছিল সেটা এখনও বোঝা যাচ্ছে না।

অঙ্গরাজ্যের নির্দেশনা অনুযায়ী, ইলিনয়ে সব ধরনের জনসমাগমস্থল বন্ধ আছে। সে অনুযায়ী, এই বোলিং এলেও বন্ধ থাকার কথা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.